অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে বের হতে বাংলাদেশ সরকারের দুই বছর সময় লাগবে। তিনি বলেন, সরকার ঋণনির্ভরতা কমাতে চায় এবং বিকল্প অর্থনৈতিক কৌশল নিয়ে ভাবছে। রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বাজেটকে নিখুঁত করতে সরকার বিভিন্ন দিক পর্যালোচনা করছে এবং অল্প পরিমাণ অর্থ দিয়েও জনগণকে ট্যাক্স নেটের আওতায় আনতে হবে। তিনি বলেন, আগের ফ্যাসিস্ট সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করতে হচ্ছে, ফলে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট এখনো নিখুঁত নয়। তবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে দুই বছরের মধ্যে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
আমির খসরু আরও বলেন, আগের সরকার নিজেদের স্বার্থে ১ হাজার ৩০০টি প্রকল্প নিয়েছিল, যার অনেকগুলো বাতিল করা হয়েছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় ব্যাংক থেকে ১১–১৩ শতাংশ সুদে ঋণ নেওয়া বেসরকারি খাতের জন্য টেকসই নয় এবং সরকারের জন্যও কষ্টদায়ক, তাই সরকার এই খাত থেকে ঋণ নেওয়া বন্ধ করবে।
অর্থমন্ত্রী বললেন, ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে দুই বছর লাগবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।