Web Analytics

অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজের আগেই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। দ্য টেলিগ্রাফকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী স্মিথ বলেন, তিনি আর দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন না; বরং আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে সিরিজ ধরে ধরে ভাবছেন।

টেস্টে স্মিথ খেলেছেন ১২৫ ম্যাচ, ৫৪ গড়ে করেছেন ৩৭টি শতক। দীর্ঘতম সংস্করণে নিজের অর্জনে তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন। পরের অ্যাশেজে তিনি থাকবেন কি না, সে বিষয়ে নিজেই নিশ্চিত নন। ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতার অভিজ্ঞতাকে অনন্য বললেও বাস্তবে কী ঘটে, সেটির জন্য অপেক্ষা করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

টেস্ট থেকে বিদায়ের আভাস দিলেও সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট চালিয়ে যেতে চান স্মিথ। ১২৮ বছর পর ক্রিকেট ফিরতে যাওয়া ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে তিনি বড় লক্ষ্য হিসেবে দেখছেন এবং সেখানেই শেষ অধ্যায় আঁকতে চান। টি-টোয়েন্টি অনুশীলন ও ফিটনেস ধরে রাখতে তিনি বর্তমানে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলছেন। অবসরের পর কোচিং বা অন্য কোনো ভূমিকা নিয়ে তাঁর নির্দিষ্ট পরিকল্পনা নেই।

15 Sep 26 1NOJOR.COM

আগামী বছরের ইংল্যান্ড অ্যাশেজের আগেই টেস্ট ছাড়তে পারেন স্টিভ স্মিথ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।