আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাতভর বিমান হামলায় ইরানের হরমজগান প্রদেশে অন্তত তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। প্রদেশের উপ-গভর্নর জানান, শনিবার প্রথম প্রহরে প্রদেশের বিভিন্ন স্থানে হামলায় দুটি সেতু ও একটি টানেল ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে ইয়াজদ, লার, আহভাজ, সিরিক, বুশেহর, বন্দর আব্বাস ও দারাব শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। টানা দ্বিতীয় রাতের মতো কেশম দ্বীপেও বিস্ফোরণ ঘটে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, বুশেহরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, তারা উত্তর ভারত মহাসাগরে একটি মার্কিন জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায়ও হামলা হয়েছে। আলাদা বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা চারটি মার্কিন সহায়তাপুষ্ট জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানে থামানো হয়েছে।
আরও একটি বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির দক্ষিণে মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়।
ইরানে মার্কিন হামলায় তিনজন নিহত, আইআরজিসির পাল্টা হামলা ও ড্রোন ভূপাতিতের দাবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।