Web Analytics

রাজধানীর তেজগাঁওয়ে জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাজিদ নামে ২২ বছর বয়সী এক যুবক আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। সাজিদের অভিযোগ, হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে তেজগাঁও এলাকায় নেমে পালিয়ে যায়।

সাজিদ জানান, ছিনতাইকারীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়েছিল। এ সময় তারা তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত করে। ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর পর পানি বিক্রেতাসহ দুই হকার তাঁকে ট্রেনের ছাদ থেকে উদ্ধার করেন।

বিমানবন্দর ফাঁড়ির পুলিশ তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়। পরে তাঁর স্বজন ও বন্ধুদের খবর দেওয়ার পর পুলিশের কনস্টেবল রুবেল রাত সাড়ে ৯টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। সাজিদ জামালপুরের ইসলামপুর উপজেলার দড়িয়াবাদ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

15 Sep 26 1NOJOR.COM

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।