Web Analytics

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যু নথিভুক্ত হয়নি। ১৫ মার্চের পর আট মাস আট দিন পর প্রথমবারের মতো হামে মৃত্যুশূন্য দিন পার হলো। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের হামবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে হামের উপসর্গে ১,৩২১ শিশু আক্রান্ত হয়েছে এবং ৯৬ শিশুর হাম শনাক্ত হয়েছে। ফলে নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৪১৭ শিশুতে।

সরকারি হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১,৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গে মারা গেছে ১,২৪৭ শিশু। এ পর্যন্ত মোট আক্রান্ত শিশুর সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ১৩৯।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন। এখন পর্যন্ত হাম রোগী শনাক্ত হয়েছে ২৬ হাজার ২৩২ জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩০ হাজার ৫৭৯১ শিশু। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২২ হাজার ১৯ শিশু।

23 Nov 26 1NOJOR.COM

আট মাস আট দিন পর দেশে হামে মৃত্যুশূন্য দিন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।