Web Analytics

ভারতের সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনশনের ২১তম দিনে শনিবার সকালে দক্ষিণ দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লি পুলিশ কড়া নিরাপত্তায় বিক্ষোভস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যায়। ওয়াংচুককে নেওয়ার সময় তার সমর্থকেরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়।

দিল্লি পুলিশ জানায়, আদালতের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার স্ত্রী গীতাঞ্জলি জে আংমো অনুরোধ করেছেন, অনশনরত ওয়াংচুকের অনুমতি ছাড়া যেন কিছু খাওয়ানো বা ইনজেকশন দেওয়া না হয়, কারণ তিনি অনশন চালিয়ে যেতে চান। ওয়াংচুক ২৮ জুন থেকে যুব সংগঠন ককরোচ জনতা পার্টির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এনইইটি প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেন।

এর আগে দিল্লি হাইকোর্টে তাকে জোরপূর্বক খাওয়ানোর আবেদন জানিয়ে একটি রিট দায়ের করা হয়। আদালত সরকারকে তার স্বাস্থ্যের ওপর নজর রাখার এবং প্রয়োজনে অনশন ভাঙানোর নির্দেশ দেয়।

18 Jul 26 1NOJOR.COM

এনইইটি কেলেঙ্কারির প্রতিবাদে অনশনের ২১তম দিনে হাসপাতালে সোনম ওয়াংচুক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।