Web Analytics

দক্ষিণ লেবাননে যিশু খ্রিস্টের একটি মূর্তি হাতুড়ি দিয়ে ভাঙছেন—এমন এক ইসরাইলি সেনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে। এক্স প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ছবিটি কয়েক মিলিয়নবার দেখা হয়েছে এবং দ্রুতই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) ছবিটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়িয়েছে এবং ধর্মীয় প্রতীকের প্রতি সম্মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্তের অগ্রগতি বা সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপ সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

20 Apr 26 1NOJOR.COM

লেবাননে যিশুর মূর্তি ভাঙায় ইসরাইলি সেনাকে ঘিরে বিশ্বজুড়ে ক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।