২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম সামান্য বাড়ানো হয়েছে এবং বিড়ি, গুল ও জর্দার দাম ও করহার অপরিবর্তিত রাখা হয়েছে। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) জানিয়েছে, কর কাঠামোতে কোনো সংস্কার না হওয়ায় তামাকপণ্য বাস্তবে আরও সস্তা হবে, যা ব্যবহারের হার ও স্বাস্থ্যঝুঁকি বাড়াবে এবং সরকার অতিরিক্ত রাজস্ব আয়ের সুযোগ হারাবে।
প্রস্তাব অনুযায়ী, নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের দাম মাত্র ২ টাকা বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছে, যা ৩ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি। এটি মাথাপিছু আয় বৃদ্ধির তুলনায় অনেক কম। মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের দাম যথাক্রমে ১৫, ১৪ দশমিক ২৯ ও ১৩ দশমিক ৫১ শতাংশ বাড়ানো হয়েছে। প্রজ্ঞা ও আত্মার মতে, নিম্ন ও মধ্যম স্তর একত্রিত করে নির্দিষ্ট কর আরোপ করলে প্রায় ৪৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় এবং প্রায় চার লাখ অকাল মৃত্যু রোধ সম্ভব।
বাজেটে নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর ওপর নতুন কর প্রস্তাব করা হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা প্রস্তাব উপেক্ষা করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ।
তামাক কর অপরিবর্তিত থাকায় স্বাস্থ্য ও রাজস্ব ক্ষতির আশঙ্কা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।