অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যার মামলার দ্রুততম রায় বিচার বিভাগের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। রোববার দুপুরে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, তদন্ত কর্মকর্তা দ্রুত প্রতিবেদন জমা দেওয়ায় বিচারকাজ বিলম্বিত হয়নি। কাজল আরও বলেন, বিচারিক আদালত থেকে রেফারেন্স ও পেপার বুক আসার পর উচ্চ আদালতে দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করা হবে।
এর আগে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। পল্লবীর ১১ নম্বর সেকশনে স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যার ১৯ দিনের মাথায় এই রায় ঘোষণা করা হয়। আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
মাত্র ছয় কার্যদিবসে মামলাটির বিচার সম্পন্ন হয়। ২৪ মে অভিযোগপত্র জমা দেওয়ার পর ১ জুন অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শেষ হয়, যেখানে একদিনেই ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
রামিসা হত্যা মামলায় ১৯ দিনের মধ্যেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।