Web Analytics

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন দলের বরগুনা জেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানকে দেখতে যান। সন্ত্রাসী হামলায় আহত শামীম আহসানের চিকিৎসার খোঁজ নেন তিনি, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। পরে উপস্থিতদের নিয়ে তাঁর পূর্ণ সুস্থতা কামনায় দোয়া করা হয়।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের ডা. শফিকুর রহমান বলেন, জাতীয়তাবাদী দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন। তিনি দাবি করেন, এর আগে একজনের পা ভেঙে দেওয়া হয়েছে এবং অনেকের বাড়িঘরে হামলা, দোকানপাটে লুটপাট ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনার একটি তালিকা তাঁদের কাছে রয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ঘটনার পরপরই সরকারদলীয় চিফ হুইপকে ফোন করে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সরকার ন্যায়বিচার নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়। অভিযোগ বা বক্তব্য উপস্থাপনে জাতীয় সংসদে কথা বলার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানান।

17 Oct 26 1NOJOR.COM

আহত জামায়াত নেতাকে দেখে তদন্ত ও সন্ত্রাসমুক্ত রাজনীতির আহ্বান বিরোধীদলীয় নেতার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।