Web Analytics

সুনামগঞ্জের ছাতক উপজেলার মঈনপুর এলাকায় ধান ব্যবসায়ী আব্দুল হককে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। রবিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে মঈনপুর পুরাতন হাসপাতাল ও ব্রিজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। দোলার বাজার ইউনিয়নের কাটাশলা গ্রামের আজর আলীর ছেলে আব্দুল হক শরীষপুর এলাকা থেকে ব্যবসার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন, পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

দুর্বৃত্তরা দেশি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়, পরে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

খবর পেয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

04 May 26 1NOJOR.COM

ছাতকে ব্যবসায়ীকে কুপিয়ে দুই লাখ টাকা ছিনতাই

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।