Web Analytics

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেছেন, ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব ইসরাইলের এক রাতের হামলায় নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে কাটজ বলেন, ইসরাইলি বাহিনী ওই অভিযানে খাতিবকে হত্যা করেছে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, তেহরানে এই হামলা চালানো হয় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার একদিন পর। এর আগে একই ধরনের হামলায় ইরানের আরও কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার দাবি করেছিল ইসরাইল। সর্বশেষ এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান ইসরাইল–ইরান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসায় পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনো স্পষ্ট নয়।

18 Mar 26 1NOJOR.COM

তেহরানে রাতের হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহতের দাবি ইসরাইলের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।