Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান সামরিক অভিযান অত্যন্ত সফলভাবে এবং নির্ধারিত সময়ের আগেই এগিয়ে চলছে। রোববার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ এক হামলায় ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন। ফক্স নিউজকে ট্রাম্প বলেন, এক আঘাতেই ৪৮ জন ইরানি নেতা খতম হয়েছেন এবং অভিযান দ্রুতগতিতে চলছে।

তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নতুন নেতৃত্ব আলোচনার আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি তাতে সম্মত হয়েছেন। সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিযান নির্ধারিত সময়ের চেয়েও ভালোভাবে চলছে এবং এটি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, পুরো বিশ্বের জন্য করা হচ্ছে।

এমএস নাও-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে ইরানি প্রবাসীদের উল্লাস করতে দেখেছেন তিনি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাহরাইন ও কুয়েতে হামলার পাশাপাশি ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

02 Mar 26 1NOJOR.COM

খামেনির মৃত্যুর পর ইরানে অভিযান নির্ধারিত সময়ের আগেই চলছে বলে দাবি ট্রাম্পের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।