Web Analytics

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে, তাদের নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট বৃহস্পতিবার হরমুজ প্রণালির পশ্চিমে যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ ড্রোন নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। আইআরজিসি ড্রোনটিকে ‘গুপ্তচর ও প্রতারণামূলক’ হিসেবে বর্ণনা করেছে।

আইআরজিসির নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী, ড্রোনটির লক্ষ্য ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির উপকূলীয় এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করা। বাহিনীটির বিশেষজ্ঞরা ড্রোনটি থেকে উদ্ধার করা তথ্য বিশ্লেষণ করেছেন বলে জানানো হয়েছে। তাদের দাবি, ড্রোনটি পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলের একটি দেশ থেকে উড্ডয়ন করেছিল।

এর আগে আইআরজিসি হরমুজ প্রণালির পূর্ব দিকের আকাশসীমায় একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছিল। তবে ড্রোন আটক ও ভূপাতিত করার এসব দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

30 Oct 26 1NOJOR.COM

হরমুজের পশ্চিমে মার্কিন এমকিউএম-১৭০ ড্রোন নামানোর দাবি আইআরজিসির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।