Web Analytics

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে। তিনি প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার সঙ্গে ভবিষ্যতে দেশের অবকাঠামোগত উন্নয়নে আত্মনিয়োগের আহ্বান জানান। শুক্রবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বিশিষ্ট প্রকৌশলীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তি শিক্ষার প্রসার এবং উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতিদের মেধা ও দেশপ্রেমের বিকল্প নেই।

তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি ও আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয় ঘটিয়ে বাংলাদেশকে বিশ্বদরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।

04 Apr 26 1NOJOR.COM

বাংলাদেশের উন্নয়নে সততা ও নিষ্ঠার আহ্বান জানালেন বিরোধীদলীয় নেতা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।