Web Analytics

আন্তর্জাতিক বিচার আদালত বলেছে, উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ ধ্বংস করার উদ্দেশ্যেই মিয়ানমার সামরিক অভিযান চালিয়েছিল। নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় ১৫ বিচারকের বেঞ্চের পক্ষে রায় পাঠ শুরু করেন আইসিজে সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি। তিনি বলেন, অভিযানের ব্যাপকতা, ধরন ও পদ্ধতি শুধু জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার প্রয়োজনের চেয়ে অনেক বেশি ছিল।

আদালতের কাছে থাকা সাক্ষ্য-প্রমাণ অনুযায়ী, ২০১৭ সালের অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়। রায়ে এমন আঞ্চলিক নির্দেশনার কথাও বলা হয়েছে, যাতে ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিয়েতে বিশেষ অনুমতি বাধ্যতামূলক করা এবং বিবাহিত দম্পতির জন্য সর্বোচ্চ দুই সন্তান নেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছিল। আদালত বলেছে, এসব ব্যবস্থা রোহিঙ্গাদের জন্মহার কমানোর উদ্দেশ্যে চাপ প্রয়োগের কৌশল ছিল।

বিচারপতি ইউজি সামরিক অভিযানের সময় যৌন সহিংসতার কথাও উল্লেখ করেন। তাঁর মতে, এর উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা ও সক্ষমতা নষ্ট করা। আদালত রোহিঙ্গাদের নিজস্ব ভাষা, শিল্পকলা ও আত্মপরিচয়সম্পন্ন স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে উল্লেখ করেছে। প্রায় সাত বছর আগে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করেছিল।

19 Nov 26 1NOJOR.COM

আইসিজে বলেছে, মিয়ানমারের অভিযান রোহিঙ্গাদের উল্লেখযোগ্য অংশ ধ্বংসের উদ্দেশ্যে ছিল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।