ইউরোপের ১৮টি দেশসহ অস্ট্রেলিয়া ও জাপান ইসরাইলের নতুন এনজিও নিবন্ধন আইনকে তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে কার্যরত সাহায্য সংস্থাগুলোর ওপর এই আইন প্রয়োগের পর ইসরাইলের সর্বোচ্চ আদালত নিষেধাজ্ঞা বহাল রাখে। এরই পরিপ্রেক্ষিতে দেশগুলো এই বিবৃতি দেয়। ইসরাইল ইতোমধ্যে ৩৭টি সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করেছে, যাদের মধ্যে রয়েছে অক্সফ্যাম, সেভ দ্য চিলড্রেন, ডক্টরস উইদাউট বর্ডারস এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি।
বিবৃতিতে বলা হয়েছে, নতুন আইন মানবিক সংস্থাগুলোর কার্যক্রম ও সংকট মোকাবিলার সক্ষমতাকে গুরুতরভাবে সীমিত করবে। গাজায় সহায়তার পরিমাণ ও মান উভয়ই মারাত্মকভাবে অপর্যাপ্ত, অথচ প্রায় পুরো জনসংখ্যা জীবনরক্ষাকারী সেবার ওপর নির্ভরশীল। আইএনজিওগুলো ফিলিস্তিনি নাগরিক সমাজ ও জাতিসংঘের সঙ্গে মিলে পানি, স্যানিটেশন, শিক্ষা, পুষ্টি ও মাইন অপসারণসহ জরুরি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
দেশগুলো ইসরাইলকে অনুরোধ করেছে, বর্তমান রূপে এই আইন কার্যকর না করতে। তারা অভিযোগ করেছে, সীমান্ত পারাপারের সীমিত সময়, দ্বৈত ব্যবহারের অজুহাতে পণ্য প্রবেশে বাধা এবং প্রশাসনিক জটিলতা মানবিক সহায়তা পৌঁছাতে বড় বাধা সৃষ্টি করছে।
গাজা ও পশ্চিম তীরে এনজিও কার্যক্রম সীমিত করায় ইসরাইলের বিরুদ্ধে ২০ দেশের নিন্দা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।