চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক ২০২৫ সালের সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার পেয়েছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের মিলনায়তনে ‘সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার প্রদান এবং গবেষণা কর্মশালা’ শীর্ষক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আওলাদ হোসেন সাগর, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কাওসার আলম, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ কাজিম নূর সোহাদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহামেদ এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুমানা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। উপাচার্য বলেন, এ ধরনের স্বীকৃতি গবেষকদের উৎসাহিত করে, নতুন গবেষণায় অনুপ্রাণিত করে এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতিকে সমৃদ্ধ করে। তিনি আরও বলেন, গবেষণা ও আন্তর্জাতিক মানের প্রকাশনা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র্যাংকিংয়ে অবস্থান সুদৃঢ় করার অন্যতম ভিত্তি।
চবি’র ছয় শিক্ষক পেলেন ২০২৫ সালের সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।