নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ায় এক নারীকে ধর্ষণ ও তার স্বামীকে মারধরের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সভায় জানান যে হাতিয়ার ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন অভূতপূর্ব হয়েছে, এতে একটি শক্তিশালী বিরোধী দল গঠনের সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি, পুলিশ তাদের মনোবল ফিরে পেয়েছে এবং নারী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সভায় নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ অনুষ্ঠান ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এ উপলক্ষে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে বিএনপির সঙ্গে সরকার কাজ করছে।
নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী সহিংসতার ঘটনায় তদন্ত কমিটি গঠন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।