Web Analytics

যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসনের দাবি, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপে ট্রাম্প প্রশাসন কয়েক দিনের মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে। তাঁর মতে, সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে মধ্য ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন, যেখানে পাহাড়ের প্রায় ৩০০ ফুট গভীরে থাকা স্থাপনায় ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে বলে ইসরাইলি গোয়েন্দারা দাবি করছেন।

কার্লসন বলেন, প্রচলিত মার্কিন অস্ত্র দিয়ে ওই ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়—এমন যুক্তিতে নেতানিয়াহু পারমাণবিক হামলার পক্ষে চাপ দিচ্ছেন। তিনি আরও দাবি করেন, ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মধ্যে ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ট্রাম্পের সমর্থনের ওপর নির্ভর করছেন এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ জোরদারে মার্কিন প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তাদের চাপ দিচ্ছেন।

কার্লসনের আশঙ্কা, ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের কোটি মানুষের পানির উৎস হুমকিতে পড়তে পারে। এতে বৈশ্বিক জ্বালানি ও সার সরবরাহও ব্যাহত হতে পারে। তাঁর দাবি, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে সমঝোতার পক্ষে রয়েছেন।

02 Nov 26 1NOJOR.COM

কার্লসনের দাবি, কয়েক দিনের মধ্যে ইরানে মার্কিন পারমাণবিক হামলা হতে পারে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।