আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে মোট ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার মোট ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। সাদুল্লাপুরে ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৬টি এবং পলাশবাড়ীতে ৭১টি কেন্দ্রের মধ্যে ১০টি ঝুঁকিপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারেয়ার আলম খান জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনিক পদক্ষেপ অব্যাহত রয়েছে এবং নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেওয়া হবে।
তিনি আরও জানান, ভোটারদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
গাইবান্ধা-৩ আসনে ৫৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা