Web Analytics

ওমানের রাজধানী মাস্কাট সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরছেন এবং সেখান থেকে রাশিয়ার মস্কোতে যাওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিষয়টি নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, আরাগচিকে বহনকারী ব্যক্তিগত বিমান ‘মেরাজ’ তেহরান থেকে উড্ডয়ন করেছে এবং দুই ঘণ্টার মধ্যে ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলের একটি অংশ তেহরানে ফিরে গিয়েছিল, তবে যুদ্ধ বন্ধের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা নিয়ে তারা আজ রাতেই ইসলামাবাদে আরাগচির সঙ্গে পুনরায় যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। আগের সফরে আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন।

আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ইসলামাবাদ, মাস্কাট ও মস্কো সফর তার মিত্র দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সমন্বয় জোরদারের অংশ।

26 Apr 26 1NOJOR.COM

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে সংক্ষিপ্ত সফর শেষে মস্কোর পথে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।