গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে প্রায় ৪৮ লাখ ৬৮ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট ও বিছনাকান্দি বিওপি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ভারতীয় গরু, জিরা, চিনি, টায়ার, শাড়ি, কম্বল, চকলেট, ক্রিম, অলিভ অয়েল, ফ্রেসওয়াস, সাবান, মেহেদী, বিস্কুট, বিড়ি ও মদসহ বিভিন্ন পণ্য। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় সুপারি ও শিং মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা।
৪৮ বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
সিলেট সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।