Web Analytics

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখা সমাবেশ ও গণমিছিল করেছে। ১ আগস্ট ২০২৬ শনিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমাবেশটি হয়। পরে সেখান থেকে গণমিছিল বের করা হয়।

বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি জানান। তিনি প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বানও জানান।

সভাপতি বাবর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকর ভূমিকা নেই বলে অভিযোগ করেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। মিছিলটি সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ ও গির্জা মহল্লাসহ বিভিন্ন এলাকা ঘুরে টাউন হল চত্বরে শেষ হয়।

02 Aug 26 1NOJOR.COM

বরিশালে জামায়াতের সমাবেশে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।