Web Analytics

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে সারাদেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। রোববার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহা পাড়ায় একটি খাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। এ কর্মসূচির মাধ্যমে নদী, খাল ও জলাশয় খননের জাতীয় উদ্যোগের সূচনা হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারে ছিল পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খননের প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই দিনাজপুরের বলরামপুর সাহা পাড়ায় ১২.২০ কিলোমিটার খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হবে। এই স্থান থেকেই সারাদেশে একযোগে খাল খনন কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, সারাদেশে খাল খননের পর ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

09 Mar 26 1NOJOR.COM

১৬ মার্চ দিনাজপুর থেকে সারাদেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।