কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বা গুঞ্জনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার কিশোরগঞ্জে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকীর ভাষ্য, পরিকল্পিত প্রস্তুতি ছাড়া এমন ঘোষণা নেতাকর্মীদের জন্য আইনি ও রাজনৈতিক জটিলতা তৈরি করছে। তিনি বলেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে অনেকে উৎসাহিত হওয়ার বদলে জেলে যাচ্ছেন এবং আইনি জটিলতায় পড়ছেন। পরিকল্পিতভাবে এ ধরনের ঘোষণা এলে দলটির নেতাকর্মীরা উৎসাহিত হতে পারতেন বলেও তিনি মন্তব্য করেন।
ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, তিনি দেশের যে ক্ষতি করেছেন, তার বিচার হলেও তা কম হবে। তবে জুলাই দিবসের অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইউনূসকে সম্মান দেখানোকে তিনি রাজনৈতিক সংস্কৃতির অংশ বলেছেন। তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার অধ্যাপক ইউনূসের সময়ের তুলনায় ভালোভাবে দেশ পরিচালনা করছে।
কিশোরগঞ্জে কাদের সিদ্দিকীর দাবি, হাসিনার ফেরার গুঞ্জনে আওয়ামী লীগ নেতাকর্মীরা আইনি জটিলতায় পড়ছেন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।