Web Analytics

গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চ চলাকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলের পথসভায় আমীরে মজলিস আল্লামা মামুনুল হক সরকারের প্রতি দাবি জানান। তিনি বলেন, জনগণের গণরায় উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

মামুনুল হক বলেন, বাংলাদেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। জনগণের অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনে এক দফার দিকে ধাবিত হবে বলে তিনি সতর্ক করেন। অতীতের মতো ভবিষ্যতেও গণরায় উপেক্ষা করে কোনো শাসকগোষ্ঠী ক্ষমতা ধরে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারের সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানান। ভারত প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে হস্তান্তর করতে হবে। অমীমাংসিত বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে দেখতে চায় না জনগণ।

19 Sep 26 1NOJOR.COM

গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে এক দফার হুঁশিয়ারি ১১ দলের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।