Web Analytics

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষককে সমাজের সর্বোচ্চ মর্যাদায় আসীন করতে সরকার বদ্ধপরিকর এবং কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি। বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষক কার্ড বিতরণের প্রি-পাইলটিং কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। দেশের ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষক কার্ডের মাধ্যমে সকল কৃষক একটি নিয়মের আওতায় আসবেন, ফলে কৃষি খাত আরও সুশৃঙ্খল হবে। এই উদ্যোগের মাধ্যমে উৎপাদন ও চাহিদার অসামঞ্জস্য দূর হবে এবং ফসল নষ্ট হওয়া কমবে। কার্ডে জমির পরিমাণ, মাটির স্বাস্থ্য, অম্লতা, ফসলের চাহিদা ও উৎপাদনের তথ্য থাকবে, যা কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করবে।

মন্ত্রী ১১টি উপজেলার ১১টি ব্লকে কৃষক কার্ডের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠ প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

02 Apr 26 1NOJOR.COM

কৃষকদের মর্যাদা ও কৃষি তথ্যব্যবস্থা উন্নয়নে কৃষক কার্ডের প্রি-পাইলট চালু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।