কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের নিউমার্কেট এলাকায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে। রোববার পৌর এলাকার আজগর আলী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর পরিচয় এখনো জানা যায়নি। জানা গেছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে শিশুটি পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাব্বি নামের এক চালক জানান, রয়েল সুপার এসি বাসকে ওভারটেক করতে গিয়ে সামনে লরি দেখে ব্রেক করলে শিশুটি নিচে পড়ে যায় এবং পরে লরির নিচে চাপা পড়ে। স্থানীয় আলমগীর অভিযোগ করেন, সড়কের ওই অংশে খানাখন্দ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, রাস্তা সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা নিলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।