Web Analytics

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার প্রায় দুই ঘণ্টা পর রাত ৯টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল। পানির সংকট ও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, আগুনে অন্তত ১০০টিরও বেশি ঘর ভস্মীভূত হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ অব্যাহত রয়েছে।

26 May 26 1NOJOR.COM

ঢাকার কালশী বস্তির আগুন দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে, শতাধিক ঘর পুড়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।