Web Analytics

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ইতালির রাষ্ট্রদূত।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় ও বিস্তৃত করার বিষয়ে দুই পক্ষ পারস্পরিক আগ্রহ প্রকাশ করে।

আলোচনায় প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা এবং আধুনিক সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহের সম্ভাব্য ক্ষেত্র গুরুত্ব পায়। শান্তিরক্ষা কার্যক্রমে দুই দেশের ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভবিষ্যৎ সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণের সুযোগ নিয়েও মতবিনিময় হয়। প্রতিরক্ষা উপদেষ্টা প্রতিরক্ষা শিল্প ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

19 Oct 26 1NOJOR.COM

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ইতালির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।