Web Analytics

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের নির্বাহী জোনাথন ম্যাককিনসিকে গুলি করে হত্যার ঘটনায় তাঁর ৭৭ বছর বয়সী শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে সানফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের বাইরের পার্কিং এলাকায় তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। শরীরে একাধিক গুলির আঘাত থাকা ম্যাককিনসিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

৪০ বছর বয়সী ম্যাককিনসি নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম কেজিও-টিভিকে প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা পরপর কয়েকটি গুলির শব্দ শুনেছিলেন এবং পরে তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শী আসাদ রাজাওয়ি জানান, ম্যাককিনসির মাথা ও বুক রক্তাক্ত ছিল। তাঁর মেয়ে বলেন, গুলি চালানোর পর সন্দেহভাজন দম্পতিকে স্বাভাবিকভাবে হেঁটে চলে যেতে দেখা যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পাশ দিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা দম্পতিকে আটক করেন; পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি এবং শিশুকে বিপদে ফেলার অভিযোগ আনা হয়েছে। হত্যার কারণ বা সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি। বুধবার তাঁদের আদালতে আনুষ্ঠানিকভাবে হাজির করার কথা রয়েছে।

30 Sep 26 1NOJOR.COM

ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমস নির্বাহী হত্যায় শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।