Web Analytics

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩২ রানে তিন উইকেট হারানোর পর দলকে টেনে তোলেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ১৬০ রান। শান্ত করেন ১০৫ ও লিটন ৭৬ রান। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান তোলে।

জবাবে নিউজিল্যান্ড ৪৪.৫ ওভারে ২১০ রানে অলআউট হয়। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান সাত বছর পর ফাইফার তুলে নেন, ৪৩ রানে ৫ উইকেট নেন তিনি। নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ নেন দুটি করে উইকেট। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন ডিন ফক্সক্রফট। এই জয়ে বাংলাদেশ টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জিতল, এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে একই ব্যবধানে হারিয়েছিল। অধিনায়ক মেহেদি হাসান মিরাজও পেলেন টানা তৃতীয় সিরিজ জয়ের স্বাদ।

ম্যাচ সেরা নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত এবং সিরিজ সেরা হন নাহিদ রানা।

24 Apr 26 1NOJOR.COM

চট্টগ্রামে ৫৫ রানে জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।