জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের নামে থাকা দুইটি ফ্ল্যাটসহ ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত তার ২৯ লাখ টাকা মূল্যের গাড়ি এবং ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দেন।
জব্দ হওয়া সম্পদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পে বিনিয়োগ করা আড়াই লাখ টাকা এবং মোহাম্মদপুর ও ধানমণ্ডির পৃথক দুইটি ফ্ল্যাট রয়েছে। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।
দুদকের ভাষ্য, বিভিন্ন কোম্পানিকে অবৈধভাবে ঋণ দেওয়ার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বারকাতের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে তার নামে ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর এবং তিন কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা ও ১০ হাজার ২৫০ মার্কিন ডলারের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। আবেদনে বলা হয়, তিনি সম্পদ বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন। ১০ জুলাই ২০২৫ তিনি দুদকের মামলায় গ্রেপ্তার হন এবং পরে জামিনে মুক্তি পান।
ঢাকার আদালতের আদেশে আবুল বারকাতের ফ্ল্যাট জব্দ, গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।