Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়া, গান, বাজনা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, শুধু খেললে হবে না, লেখাপড়া ও সৃজনশীল কাজেও এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী জানান, এ বছর মাধ্যমিক পর্যায়ে গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং আগামী বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ২২ লাখ বালক-বালিকা অংশগ্রহণ করেছে।

চূড়ান্ত খেলায় পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় মেয়েদের বিভাগে ৪–২ গোলে জয়ী হয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছেলেদের বিভাগে ১–০ গোলে চ্যাম্পিয়ন হয়।

20 Jun 26 1NOJOR.COM

তারেক রহমানের আহ্বান, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সংস্কৃতিতে মনোযোগী হতে শিক্ষার্থীদের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।