দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ১ হাজার ৩৫১ জন হাম রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব শিশুর মৃত্যু ঘটে। তবে কোন কোন জেলায় মৃত্যু হয়েছে বা শনাক্ত রোগীদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৭৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে দেশে হাম সংক্রমণ এবং এর উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছে।
২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাত শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩৫১ জন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।