Web Analytics

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অস্থির সময়ে বিএনপির শতভাগ সহযোগিতার কারণেই তিনি পদে টিকে থাকতে পেরেছিলেন। প্রশাসন ও বিচার বিভাগে পরিবর্তন এলেও আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত এই রাষ্ট্রপতি বঙ্গভবনে বহাল ছিলেন এবং ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়ান। দৈনিক কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি ও সশস্ত্র বাহিনী তাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার আশ্বাস দিয়েছিল।

অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন হলেও বিএনপি প্রকাশ্যে তার অপসারণের বিরোধিতা করে। দলটির সিনিয়র নেতারা বলেছিলেন, এতে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট ও সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে ছিল এবং রাষ্ট্রপতি ইস্যুতে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়নি।

রাষ্ট্রপতি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার তার প্রেস উইং বন্ধ করে দেয় এবং বিদেশ সফর সংক্রান্ত তথ্য তাকে জানানো হয়নি। তবে সাবেক কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

24 Feb 26 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকারের সময় বিএনপির সহায়তায় পদে টিকে ছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।