Web Analytics

খুলনায় বন্ধ রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট জুট মিল পুনরায় জুট মিল হিসেবে চালুর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের অভিযোগ, মিলটি লিজ নেওয়া মাহাবুব এন্ড কোং পাটকল চালু না করে সেখানে ফিড কারখানা স্থাপন করেছে।

রোববার সকাল পৌনে ১০টার দিকে বন্ধ প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা ক্রিসেন্ট জুট মিলের গেটে জড়ো হন। পরে তারা মিছিল করে মিলগেটের সামনে অবস্থান নেন। জাতীয়তাবাদী পাটকল শ্রমিক দল, খুলনা আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা।

বক্তারা বলেন, ফিড কারখানা স্থাপনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা ক্রিসেন্ট জুট মিল পুনরায় চালুর সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। তারা অবিলম্বে ফিড কারখানা বন্ধ করে ক্রিসেন্ট জুট মিলকে জুট মিল হিসেবে চালুর দাবি জানান। একই সঙ্গে বন্ধ থাকা অন্য পাটকলগুলো চালুর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

21 Sep 26 1NOJOR.COM

ফিড কারখানা বন্ধ করে ক্রিসেন্ট জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিকদের বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।