কুমিল্লায় ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা এবং শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে আলোচনা বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী দলের কিছু নেতাকর্মী অনলাইন বৈঠকের মাধ্যমে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নামে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও অ্যাকাউন্ট থেকেও ডিসেম্বরে হাসিনা ফিরছেন বলে প্রচার করা হচ্ছে।
প্রতিবেদনে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বরাতে বলা হয়েছে, তারা ডিসেম্বরে হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছেন। দলটির নেতাকর্মীদের মধ্যে এমন ধারণার কথাও বলা হয়েছে যে, তিনি স্থলপথে এলে ত্রিপুরা-কুমিল্লা সীমান্ত বেছে নিতে পারেন। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ এবং সাবেক এমপি ও মন্ত্রীদের নেতৃত্বে অনলাইনভিত্তিক দল গঠনের কথাও প্রতিবেদনে এসেছে।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু অরাজকতার চেষ্টা হলে কাউকে ছাড় না দেওয়ার কথা বলেন। জামায়াত নেতা আব্দুল মতিন হাসিনার ফেরার সম্ভাবনায় সন্দেহ প্রকাশ করে প্রস্তুত থাকার কথা জানান। এনসিপি নেতা মাসুমুল বারী কাওসার নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, গোয়েন্দা দল বিষয়টি নিয়ে কাজ করছে এবং অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত।
ডিসেম্বরে সম্ভাব্য আওয়ামী লীগ তৎপরতা নিয়ে কুমিল্লায় আলোচনা, প্রস্তুত থাকার কথা পুলিশের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।