Web Analytics

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ বলেছেন, গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ‘হ্যাঁ’ ভোটের রায় ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফল তুলে ধরে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতি এক শতাংশেরও বেশি ছিল। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের প্রধান সমন্বয়ক ছিলেন তিনি।

নির্বাচন কমিশনের হিসাবে, মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার ভোট দিয়েছেন, যা মোট ভোটারের ৬০ দশমিক ৮৪ শতাংশ। এর মধ্যে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা মোট কাস্ট ভোটের ৬৮ দশমিক ০৬ শতাংশ। ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন, যা প্রায় ৩১ শতাংশ। আলী রীয়াজ বলেন, এই ফলাফল জনগণের স্পষ্ট মতামতকে প্রতিফলিত করে।

গণভোটের গেজেট প্রকাশিত হয়েছে এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ নেবেন।

14 Feb 26 1NOJOR.COM

গণভোটে ‘হ্যাঁ’ জয়ের পর ঐক্যবদ্ধ বাস্তবায়নের আহ্বান আলী রীয়াজের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।