Web Analytics

চীনের পূর্ব উপকূলে ধেয়ে আসা সুপার টাইফুন ‘বাভি’র কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, টাইফুনটির শক্তি কিছুটা কমলেও এটি এখনো অত্যন্ত বিপজ্জনক এবং ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। ঝেজিয়াং প্রদেশ থেকে পাঁচ লাখের বেশি এবং পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে প্রায় এক লাখ মানুষকে সরানো হয়েছে। জাপানের সাকিশিমা দ্বীপপুঞ্জ ও তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে অগ্রসর হওয়ার পর এটি রোববার ভোরে ঝেজিয়াংয়ের ওয়েনঝৌ উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া সংস্থা দ্বিতীয় সর্বোচ্চ ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। শত শত ফ্লাইট বাতিল, রেল যোগাযোগ সীমিত এবং বহু স্কুল ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফুজিয়ানের নিংদে শহরে তিন হাজার ৭০০–এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ১৭ হাজারের বেশি উদ্ধারকর্মী প্রস্তুত রাখা হয়েছে। ওয়েনঝৌর বাসিন্দারা প্রয়োজনীয় খাদ্য ও পানি মজুত করে প্রস্তুতি নিয়েছেন।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, প্রশান্ত মহাসাগরে দুর্বল হলেও ‘বাভি’র বৃষ্টিবাহী মেঘ ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে। দক্ষিণাঞ্চল এখনো ট্রপিক্যাল স্টর্ম ‘মেইসাক’-এর প্রভাবে সৃষ্ট বন্যা থেকে পুনরুদ্ধারে লড়ছে।

11 Jul 26 1NOJOR.COM

চীনের পূর্ব উপকূলে সুপার টাইফুন ‘বাভি’, সরানো হয়েছে ৬ লাখের বেশি মানুষ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।