Web Analytics

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল বলেছেন, সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাট গুরুতর ফৌজদারি অপরাধ। রোববার ফেসবুক বার্তায় তিনি এসব ঘটনাকে রাষ্ট্রের আইন ও কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ঘটনাগুলো কেবল অপরাধের মধ্যে সীমাবদ্ধ নয়; এগুলো বেপরোয়া কর্মকাণ্ড, যা রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে। তাঁর মতে, সরকারকে হামলায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। শুধু মাঠপর্যায়ের হামলাকারী নয়, ঘটনার নেপথ্যে যারা আছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।

অপরাধ প্রতিরোধে ব্যর্থতার পেছনে বাস্তব সীমাবদ্ধতা বা যুক্তি থাকতে পারে বলে উল্লেখ করেন নজরুল। তবে অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধী শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে ব্যর্থতার কোনো অজুহাত নেই বলে তিনি মন্তব্য করেন। এসব গুরুতর অপরাধকে সরকারের জন্য স্পষ্ট সতর্কবার্তা আখ্যা দিয়ে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক, সরকারকে এখনই কঠোর হতে হবে।

27 Sep 26 1NOJOR.COM

সালমান মুক্তাদিরের স্টুডিও ও মিরপুর স্বাস্থ্যকেন্দ্রে হামলায় গ্রেপ্তারের দাবি আসিফ নজরুলের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।