Web Analytics

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি খলনায়ক আশরাফুল হক ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান ২০ আগস্ট আবেদনটি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেছেন। সিআইডির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম সোমবার বিষয়টি নিশ্চিত করেন।

গত ৯ আগস্ট ভোরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওই দিন বিকেলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ১২ আগস্ট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে সিআইডি বলেছে, মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ডনের সহযোগী অপরাধীদের অবস্থান নির্ণয় ও গ্রেপ্তার এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও কার ইন্ধনে ও কীভাবে তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তা জানতে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। গত বছরের ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলাটি করেন।

25 Aug 26 1NOJOR.COM

সালমান শাহ হত্যা মামলায় ডনের সাত দিনের রিমান্ড চেয়েছে সিআইডি, শুনানি ২৭ আগস্ট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।