Web Analytics

কানাডার সঙ্গে বাণিজ্যবিরোধ তীব্র হওয়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্বাহী আদেশে সই করেছেন। হোয়াইট হাউসে তিনি বলেন, নাম পরিবর্তন অবিলম্বে কার্যকর হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেন, হ্রদটির নাম সবসময় লেক অন্টারিওই থাকবে।

আয়তনের হিসাবে পাঁচটি গ্রেট লেকের মধ্যে লেক অন্টারিও সবচেয়ে ছোট এবং এটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তজুড়ে বিস্তৃত। এর সঙ্গে কানাডার অন্টারিও প্রদেশ ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য সংযুক্ত। কার্নি বলেন, প্রায় ৪০০ বছরের পুরোনো নামটি দুই দেশ প্রতিষ্ঠারও আগের এবং এটি একটি আদিবাসী শব্দ থেকে এসেছে, যার অর্থ ‘হ্রদটি সুন্দর, হ্রদটি বড়’।

নির্বাহী আদেশে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরকে ৩০ দিনের মধ্যে সরকারি ভৌগোলিক নামকরণ ব্যবস্থায় হ্রদটির তথ্য পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সব দপ্তরকেও ‘লেক আমেরিকা’ নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। আদেশে দাবি করা হয়েছে, হ্রদের সবচেয়ে গভীর অংশ যুক্তরাষ্ট্রের দিকে এবং দেশটি পানির মোট আয়তনের বেশিরভাগের দাবি রাখে।

28 Aug 26 1NOJOR.COM

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার ট্রাম্পের নির্দেশ প্রত্যাখ্যান কানাডার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।