Web Analytics

সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিকায়ন ও প্রক্রিয়া সহজ করতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের নতুন সংস্করণ ই-জিপি ২.০ বাস্তবায়নের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বা বিপিপিএ। রোববার ঢাকার পরিকল্পনা কমিশন চত্বরে বিপিপিএর সম্মেলন কক্ষে সংস্থাটির পরিচালনা পর্ষদের পঞ্চম সভায় বিষয়টি আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন পর্ষদ সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় বিদ্যমান ই-জিপি প্ল্যাটফর্মকে ২.০ সংস্করণে উন্নীত করার চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। নতুন সংস্করণ বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং কার্যক্রম দ্রুত শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। ১০ সদস্যের পর্ষদের সভায় জ্যেষ্ঠ সহসভাপতি ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং আইএমইডি সচিব ও পর্ষদের সহসভাপতি সিরাজুন নূর চৌধুরী উপস্থিত ছিলেন।

পর্ষদ সদস্যরা বিপিপিএর সম্প্রতি অনুমোদিত ১১০ জনবলবিশিষ্ট সাংগঠনিক কাঠামো নিয়েও আলোচনা করেন। সংস্থার কার্যক্রম পরিচালনা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিসংশ্লিষ্ট চাকরি প্রবিধানমালা প্রণয়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামানসহ অন্য সদস্যরা সভায় ছিলেন। ২০০২ সালে আইএমইডির অধীনে প্রতিষ্ঠিত সিপিটিইউ ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর বিপিপিএতে রূপান্তরিত হয়।

19 Oct 26 1NOJOR.COM

ই-জিপি ২.০ বাস্তবায়নের প্রস্তুতিতে দ্রুত বিপিআর কার্যক্রম শেষ করার তাগিদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।