প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ জানিয়েছেন, বিএনপি সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে। শনিবার সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন’ বিষয়ক সেমিনারে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ভোটের কালি শুকানোর আগেই ফ্যামেলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।
সিলেটের আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রধান তথ্য কর্মকর্তা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেমিনারে উপপ্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তার প্রধান আলোচক এবং জেলা তথ্য কর্মকর্তা ওলিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন।
শায়েস্তাগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আলোচনায় অংশ নিয়ে তথ্যপ্রবাহের স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। অংশগ্রহণকারীরা এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিএনপি সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন সৈয়দ আবদাল আহমদ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।