ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) নবগঠিত কমিটির সদস্যরা মঙ্গলবার সচিবালয়ে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রীর একান্ত সচিব পঙ্কজ বড়ুয়া, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান এবং সহকারী একান্ত সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাতে সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। মন্ত্রী সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শুধু ইতিবাচক নয়, নেতিবাচক তথ্যও তুলে ধরার আহ্বান জানান।
এ সময় সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ নঈমুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী, অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মন্ত্রীর সঙ্গে এফএলজেএফের নতুন কমিটির সাক্ষাৎ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।