Web Analytics

বাংলাদেশ ব্যাংক ১২টি বাণিজ্যিক ব্যাংককে দেওয়া ৬৮ হাজার ২৫০ কোটি টাকা এখনো ফেরত পায়নি বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের শেষ সময় থেকে অন্তর্বর্তী সরকারের সময় পর্যন্ত টাকা ছাপিয়ে এই ঋণ দেওয়া হয়, যা তিন মাসের মধ্যে পরিশোধের কথা থাকলেও এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার ও আহসান এইচ মনসুরের সময়ে এই অর্থ বিতরণ করা হয়। ঋণ পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, এবি ব্যাংক, বেসিক ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।

খাত সংশ্লিষ্টদের মতে, এস আলমসহ কিছু গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেন, টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া সাময়িক উপশম মাত্র; মূল সমস্যা সমাধান না হলে ব্যাংক খাতের স্থায়ী উন্নতি সম্ভব নয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আমানতকারীদের আস্থা রক্ষায় বাধ্য হয়েই এই সহায়তা দেওয়া হয়েছে, তবে এটি দীর্ঘমেয়াদে টেকসই নয়। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর ব্যাংকগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

29 Mar 26 1NOJOR.COM

১২ ব্যাংককে দেওয়া ৬৮ হাজার কোটি টাকা ফেরত পায়নি বাংলাদেশ ব্যাংক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।