Web Analytics

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রায় ৫০০ মেগাওয়াট কমেছে। ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য বুধবার মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার পিক আওয়ারে কেন্দ্রটি থেকে সরবরাহ ৮২৩ থেকে ৮৪৯ মেগাওয়াটে নেমে আসে। ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।

দুই ইউনিট চালু থাকলে গোড্ডা কেন্দ্র থেকে পিক আওয়ারে বাংলাদেশে ১ হাজার ১১২ থেকে ১ হাজার ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ আসত। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলেছে, শীত শুরু হওয়ায় দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম। তাই চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে আপাতত বড় ধরনের কোনো সমস্যা হবে না বলে সংস্থাটি জানিয়েছে।

নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বন্ধ ইউনিটটিতে পরিদর্শন, সার্ভিসিং এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। এ বন্ধের বিষয়ে বিপিডিবি গত ২৬ অক্টোবর সম্মতি দেয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, প্রতিটি ইউনিটের নেট সক্ষমতা ৭৪৮ মেগাওয়াট হলেও কারিগরি নকশা ও গ্রিডের চাহিদা অনুযায়ী একটি ইউনিট সাময়িকভাবে প্রায় ৮৫০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করতে পারে।

26 Nov 26 1NOJOR.COM

গোড্ডা ইউনিটের রক্ষণাবেক্ষণে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ কমেছে প্রায় ৫০০ মেগাওয়াট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।