Web Analytics

অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ শুরু হতে যাওয়া নারী এশিয়ান কাপে ৩ মার্চ ‘বি’ গ্রুপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে চীন। নয়বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন ও সাবেক বিশ্বকাপ ও অলিম্পিক রানার্সআপ চীন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। ফিফা র‌্যাংকিংয়ে চীন ১৭তম এবং বাংলাদেশ ১১২তম অবস্থানে রয়েছে।

চীনের অস্ট্রেলিয়ান কোচ আন্তে মিলিসিচ বলেছেন, বাংলাদেশকে সম্মান জানিয়েই মাঠে নামবে তার দল। ২০২২ সালে শিরোপা জয়ের পর থেকে বড় টুর্নামেন্টে চীন নারী দল সংগ্রাম করছে। ২০২৩ নারী বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় এবং প্যারিস অলিম্পিকেও অংশ নিতে পারেনি। গত নভেম্বরে ইংল্যান্ড সফরে ৮–০ গোলে হারের পর দলটি নতুনভাবে প্রস্তুতি নিয়েছে।

মিলিসিচ জানান, তার দল কঠোর পরিশ্রম করেছে এবং এখন মূল প্রতিযোগিতার জন্য প্রস্তুত।

27 Feb 26 1NOJOR.COM

বাংলাদেশের বিপক্ষে সম্মান নিয়ে এশিয়ান কাপ শুরু করবে চীন নারী দল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।